৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:৩১ এএম BDST banglanew24
30 Jan 2013   12:40:39 PM   Wednesday BdST
E-mail this

অর্ধবার্ষিকী প্রতিবেদন

ঢাকা ডায়িং ও দেশ গার্মেন্টসের মুনাফা বেড়েছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা ডায়িং ও দেশ গার্মেন্টসের মুনাফা বেড়েছে অর্ধবার্ষিকী প্রতিবেদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানি দুটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
 
কোম্পানি দুটি হলো- ঢাকা ডায়িং ও দেশ গার্মেন্টেস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
দেশ গার্মেন্টস: ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ১৫ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ১১ টাকা।
 
সুতরাং গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফা বেড়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
 
অন্যদিকে গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ১৪ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ০২ টাকা।
 
ঢাকা ডায়িং: ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয়  (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৯ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৯ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৪৫ টাকা।
 
সুতরাং গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফা বেড়েছে ৯৫ লাখ ৮০ হাজার টাকা।
 
অন্যদিকে গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯৯ টাকা।
 
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৫ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৭৮ টাকা।
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান