৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:৪০ এএম BDST banglanew24
11 Feb 2013   09:17:08 PM   Monday BdST
E-mail this

নীল শূন্যতা বিলিয়ে চলে গেলেন আবিদ রহমান


শাফিন রাশেদ, সিডনি থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নীল শূন্যতা বিলিয়ে চলে গেলেন আবিদ রহমান

গত পরশু অর্থাৎ ৯ ফেব্রুয়ারি ফোন করেছিলাম আবিদ ভাইকে। অস্ট্রেলিয়া সময় রাত আটটা হবে । জিজ্ঞেস করলাম, আপনার সদ্য প্রকাশিত বইটি আমরা অস্ট্রেলিয়ায় কবে পাচ্ছি? সিডনি বইমেলা ২৪ ফেব্রুয়ারি, তার আগে আসবে তো? আবিদ ভাই নিশ্চিত করলেন এবং বললেন, বই আসছে , ‘বাঙালি রাইটার্স গিল্ড, অস্ট্রেলিয়া’র স্টলে অবশ্যই আমার বই পাবেন। এরপর উনি যা বললেন, তাতে আমার মন খারাপ হল।

প্রায় দু’মাস আগে আবিদ ভাই এনজিওগ্রাম করিয়েছিলেন, ৪টা ব্লক ধরা পরেছে। ডাক্তাররা বলেছেন ‘বাইপাস’ করাতে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াল মাত্রাতিরিক্ত ব্লাড-সুগার। সকালে অতি কম থাকলে, বিকালে থাকত অতি বেশি। কিন্তু আসল সমস্যাটা বাঁধল অন্য খানে। আবিদ ভাই সিদ্ধান্ত নিতে পারছিলেন না, অপারেশন কোথায় করাবেন, অস্ট্রেলিয়ায় না সিঙ্গাপুরে?

আমি ডাক্তার হওয়ায় বুঝছিলাম তাঁর বিপদের পরিমাণটা। তাকে বললাম, ভাই, আপনি এখন কোথায়? ৪টা ব্লক নিয়ে আপনার তো থাকার কথা হাসপাতালে। আপনি হাসপাতালে ভর্তি তো। উত্তরে উনি হাসলেন। বললেন, আরে, কিছু হবে না। আর হলেই বা কী, সুতোর ওপারে কে না যাবে? তা ঠিক, আমি বললাম, কিন্তু যাবার জন্য তাড়াহুড়োর দরকারটা কী? উত্তরে আবিদ ভাই আবার হাসলেন। এই হল আবিদ ভাই, কোন অবস্থাতে যিনি নিজেকে নিয়ে ভাবতেন না। ভাবতেন বন্ধুদের নিয়ে, শিল্প-সংস্কৃতি নিয়ে, দেশ নিয়ে ।

শাহবাগের প্রজন্ম স্কয়ারের গণজাগরণ নিয়ে আবিদ ভাই ইদানীং ফেসবুকে খুব লিখছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অসাধারণ সব বাক্য। খুব অবাস্তব লাগে যখন ভাবি, আমাদের জন্য আবিদ রহমান আর লিখবেন না । 

সদা হাস্যোজ্জল, সজ্জন এবং প্রকৃত দেশপ্রেমিক একজন আবিদ রহমান হঠাৎ চলে গেলেন, না ফেরার দেশে। আমরা কেউ জানলাম না, কী অভিমানে হঠাৎ এই অকাল চলে যাওয়া। শুধু বুকের মধ্যের নীল শূন্যতা আমাদের ক্রমশ: বেড়ে বড়ে যাচ্ছে।

বাংলাদেশ সময় ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩

এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


আবিদ কারো মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন: স্ত্রী দিলারা

১১ ফেব্রুয়ারি ২০১৩

এ কেমন বিদায়, আবিদ রহমান?

১১ ফেব্রুয়ারি ২০১৩

আবিদ ভাই চলে গেলেন

১১ ফেব্রুয়ারি ২০১৩

সাংবাদিক আবিদ রহমান আর নেই

১১ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

মুক্তমত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান