ঢাকা: আইএফআইসি ব্যাংক তৈরি পোশাকসহ সব ধরনের শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও রোধ করার লক্ষ্যে ৬ শতাংশ সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি দেশের পোশাক খাতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় কর্মীদের প্রাণহানির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
যেকোনো আগ্রহী ব্যবসায়ী সাধারণ কিছু নিয়ম পালন করে এ ঋণ সুবিধা পাবেন।
এ প্রসঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ এ সারোয়ার বলেন, “এ ঋণ পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।”
ঋণ সুবিধা পেতে আগ্রহী ব্যবসায়ীদের মতিঝিল প্রিন্সিপাল ব্র্যাঞ্চের রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
আইএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর