১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:২৬ পিএম BDST banglanew24
13 Jun 2012   05:08:32 PM   Wednesday BdST
E-mail this

পুঁজিবাজার থেকে ৯ কোম্পানির প্রায় ৭২৮ কোটি টাকা সংগ্রহ


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি বছরের প্রথম ৪ মাসে (জানুয়ারি-এপ্রিল) আইপিও’র মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার থেকে ৯টি কোম্পানি মোট ৭২৭ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৬৫৭ টাকা সংগ্রহ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে জিএসপি ফিন্যান্স কোম্পানি আইপিও’র মাধ্যমে বাজার থেকে ৫০ কোটি টাকা, পদ্মা অয়েল ১২ কোটি টাকা, জিপিএইচ ইস্পাত কোম্পানি ৬০ কোটি টাকা, জিবিবি পাওয়ার ৮২ কোটি টাকা, সায়হাম কটন মিল ৯৫ কোটি, সাবমেরিন কেবল ১০৮ কোটি টাকা, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৫০ কোটি, আমরা টেকনোলজি ৭৫ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৬৫৭ টাকা এবং ইউনিক হোটেল ১৯৫ কোটি টাকা সংগ্রহ করেছে।

অন্যদিকে, গত বছর (জানুয়ারি-ডিসেম্বর-২০১১) ১৭টি কোম্পানি বাজার থেকে মোট ৯১০ কোটি ৫৮ লাখ ১৪ হাজার টাকা সংগ্রহ করেছিল।

এ বিষয়ে মঙ্গলবার ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার একটি ক্রমবিকাশমান বাজার। এ বাজার থেকে টাকা সংগ্রহ করে কোম্পানিগুলো তাদের সম্প্রসারণের কাজ করছে। এ দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা অপরিসীম।”

এ সময় তিনি সম্প্রতি পুঁজিবাজার সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্য সম্পর্কে বলেন, “অর্থমন্ত্রী একটু অধৈর্য হয়ে পড়েছেন। তার মতো একজন মানুষের কাছ থেকে আমরা এ ধরনের মন্তব্য আশা করি না।”

তিনি বলেন, “সরকার ডিএসই থেকে গত ৩ বছরে মোট ১ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে। এই পুঁজিবাজার বিকল্প অর্থ সংগ্রহের জায়গা।”

যদিও ২০১১-২০১২ অর্থবছরে গত বছরের তুলনায় ডিএসই’র সদস্যদের কাছ থেকে রাজস্ব আদায়ের হার উল্লেখযোগ্য হারে কমেছে। ডিএসই’র তথ্য মতে ২০০৯-১০ অর্থবছরে সদস্যদের কাছ থেকে মোট ১২৮ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৬২৬ টাকা রাজস্ব সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০১০-১১ অর্থবছরে ডিএসই’র সদস্যদের কাছ থেকে মোট ৩২৫ কোটি ৯১ লাখ ১০ হাজার ৫৭২ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আর ২০১১-২০১২ অর্থবছরের এক মাস বাকি থাকতে ১১ মাসে (জুলাই-২০১১ থেকে জুন-২০১২) ডিএসই’র সদ্যস্যদের কাছ থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১৬৪ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৩৭৯ টাকা।

মঙ্গলবার ডিএসই’র সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, “২০০৯-১০ সালে আমাদের পুঁজিবাজার থেকে মোট ২৮ হাজার ১১১ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তারপরও কি অর্থমন্ত্রী বলবেন, পুঁজিবাজার দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখেনি?”

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান