১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৩১ পিএম BDST banglanew24
18 Feb 2013   06:37:26 PM   Monday BdST
E-mail this

সাংবাদিক-শিক্ষকদের হুমকিতে খালেদার নিন্দা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাংবাদিক-শিক্ষকদের হুমকিতে খালেদার নিন্দা

ঢাকা: আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ সমাবেশ থেকে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী মত, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকারকে দলন করে আসছে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন হয়ে শাসক দল সরকারি ক্ষমতাকে ব্যবহার করে সন্ত্রাস, দখল, লুটপাটসহ সর্বগ্রাসী দুর্নীতিতে নিজেদের আকণ্ঠ নিমজ্জিত রেখেছে। নিজেদের অপশাসন টিকিয়ে রাখতে এরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য গুম, অপহরণ ও গুপ্তহত্যার মতো নৃশংস পথ বেছে নিয়েছে।”

গত ১৬ ফেব্রুয়ারি হুমকির বিষয়টি সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়।

খালেদা জিয়া বলেন, “সরকারের সমালোচনায় বিরোধী দলের সংবিধান বর্ণিত অধিকারগুলো দুঃশাসনের নিষ্ঠুর র্যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। চার বছরে এই সরকারের অপকর্মের তীব্রতা এতোই বেশি যে, এর বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছাইচাপা আগুনের মতো আর লুকানো থাকছে না, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো তা উদগীরিত হচ্ছে। তাই জনগণের ক্রোধকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার নানা চক্রান্তজাল বুনে যাচ্ছে। তবে চক্রান্তের ঘূর্ণাবর্তে জনগণকে কখনোই বিভ্রান্ত করা যায় না।”

বিবৃতিতে তিনি বলেন, “সরকারের গণবিরোধী নীতি ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার দেশের লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তবুদ্ধির বুদ্ধিজীবিদের ওপর আক্রমণ ও হুমকি গত চার বছরে বিপজ্জনক রূপ ধারণ করেছে এবং স্বৈরতন্ত্রের এই চরম নগ্নরূপের ফলশ্রুতিতে দেশে বিরাজমান রয়েছে দুঃসহ অশান্তি ও হানাহানির পরিবেশ।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “শাহবাগের সমাবেশে তরুণ-তরুণীদের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। তরুণ সমাজকে দলীয়করণের অপকৌশল সম্পর্কে সজাগ হতে হবে। জনগণের মধ্যে স্পষ্ট ধারণা সৃষ্টি করতে হবে যে, শাহবাগের এই আন্দোলন দলমত নির্বিশেষে তরুণ সমাজের আন্দোলন। শাহবাগ চত্বরে সরকারের ভয়াবহ অপকীর্তিগুলো যুক্ত করে একটা সার্বজনীন আন্দোলনের সম্ভাবনাকে ব্যর্থ করতে ক্ষমতাসীনমহলের সুদুরপ্রসারী চক্রান্ত সম্পর্কেও তরুণ-তরুণীদের সচেতন হতে হবে। তাদের মঞ্চে ক্ষমতাসীন জোটের কর্মীদের তৎপরতা থাকলে মানুষকে সন্দিহান করে তুলবে। ঐ মঞ্চ  থেকে যদি ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, ড. পিয়াস করিম, ড. আসিফ নজরুলের মতো দেশ ও দশের প্রতি সহমর্মী, সত্যনিষ্ঠ ও দৃঢ়চেতা সাংবাদিক ও শিক্ষাবিদদের হুমকি দেওয়া হয় তাহলে শাহবাগ আন্দোলনের স্বাতন্ত্র্যবৈশিষ্ট্য ক্ষুণ্ন হবে বলে জনগণ মনে করে।”

বিএনপি চেয়ারপারসন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পিয়াস করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এমএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান