৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৪৫ পিএম BDST banglanew24
30 Jan 2013   09:22:14 PM   Wednesday BdST
E-mail this

পটিয়ার বৌদ্ধ বিহার অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি!


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও রত্মাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বিহারের ঠিকানায় ডাকযোগে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বিহার অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু নিরাপত্তা চেয়ে বুধবার সন্ধ্যায় পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

গত সেপ্টেম্বরে রামু, উখিয়া বৌদ্ধ বিহারের হামলার সময় এ বৌদ্ধ বিহারেও হামলার ঘটনা ঘটে। দীপানন্দ ভিক্ষু ওই হামলার ঘটনায় বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ বাংলানিউজকে জানান, বিহার অধ্যক্ষ বুধবার সন্ধ্যায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

দীপানন্দ ভিক্ষু বাংলানিউজকে বলেন, ‘বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় করা মামলায় বাদী হওয়ায় সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছে। সম্প্রতি আমার ছোট ভাইকে নগরীতে মারধর করে। সর্বশেষ বুধবার দুপুরে চিঠি’র মাধ্যমে আবার হুমকি দেয়।’

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩

এসজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান