‘টোয়ালাইট’ খ্যাত তারকা জুটি ক্রিস্টিন স্টুয়ার্ট এবং রবার্ট প্যাটিনসন সিনেমার পর্দায় এবং বাস্তব জীবনে সমানভাবে তাদের রোমান্স টিকিয়ে রেখেছেন।
রোমান্টিক এই জুটির কারণেই টোয়ালাইট এবং এর সিক্যুয়েল সিনেমাগুলি দর্শক আকর্ষণ ধরে রেখেছে। বাস্তব জীবনেও তাদের ভালোবাসা অনেকের কাছেই ঈর্ষার কারণ।
কিন্তু গত আগস্টে পরিচালক রুপের্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টিনের প্রেমের খবর বেশ আঘাত করেছিলো রবার্ট প্যাটিনসনকে। এ খবর জানার পর রবার্টের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেন এই হলিউড অভিনেত্রী। কিন্তু পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে রবার্টের কাছে ক্ষমা চান স্টুয়ার্ট। দীর্ঘ সময় আলাদা থাকার পর সম্প্রতি আবারো একে অপরকে কাছে টেনে নেন তারা।
২২ বছর বয়সী অভিনেত্রী ক্রিস্টিন স্টুয়ার্ট তার প্রেমের সম্পর্ককে আরও মজবুত করতে চান। তাই রবার্টের জন্য একটি স্পেশাল রোমান্টিক পুনর্মিলনীর ব্যবস্থা করেছেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানের লাল গালিচায় রবার্ট তার পাশে না থাকায় তিনি শূন্যতা অনুভব করেছেন।
স্টুয়ার্টের বন্ধু মহলের একজন জানান, ক্রিস্টিন রবার্টের জন্য একটি স্পেশাল রাতের পরিকল্পনা করেছে। সে রবার্টকে চমক দিতে চায়। ক্রিস্টিন এয়ারপোর্টে রবার্টকে আনতে যাবে। তবে একটু অন্যভাবে।
গাড়িতে রবার্ট প্যাটিনসন যখন ফিরবে সেই গাড়ির পেছনের সিটে লুকিয়ে থাকবে ক্রিস্টিন। পরে সে রবার্টকে চমকে দেবে। স্বাভাবিকভাবেই প্রথম কোনো সেলিব্রেটি জুটি এমন কাহিনী করবে। এমনটিই জানা গেছে।
ওদিকে ক্রিস্টিন কিন্তু আগে থেকেই রবার্টের কাছে সময় চেয়ে রেখেছেন। ফিরে এসে প্রথম চব্বিশ ঘণ্টা শুধু তাকেই সময় দিতে হবে বলে আবদার করেছেন রবার্টের কাছে। এতে সে একবাক্যে সম্মতিও পেয়েছেন ।
অনেকের ধারণা, বর্তমানে সত্যিই তারা দু’জনই একে অপরকে মিস করছেন।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর