৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৫৮ এএম BDST banglanew24
05 Jan 2013   10:03:06 PM   Saturday BdST
E-mail this

একটি পুত্র সন্তানের আশায়...


শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একটি পুত্র সন্তানের আশায়...
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নান্দাইল(ময়মনসিংহ): একটি পুত্র সন্তানের আশায় পরপর ৩ কন্যার জন্মের পর আবার একসঙ্গে ৪ কন্যাশিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। ফলে, তার কন্যার সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

শুক্রবার রাতে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ ৪ কন্যা শিশুর জন্ম হয়েছে। বর্তমানে মা ও ৪ শিশু সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সেরপুর ইউনিয়নের তুরুন্তিপাড়া গ্রামের বাসিন্দা ফারুক মিয়া এ ৭ কন্যা সন্তানের বাবা।  

শিশুদের বাবা ফারুক মিয়া বাংলানিউজকে বলেন, “এটা সৃষ্টি কর্তার ইচ্ছা। আমার আগের ৩ কন্যা সন্তান রয়েছে। আশা করেছিলাম, নতুন বছরে এবার ছেলের মুখ দেখতে পারব। তবু আমি অখুশি নই। আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে আমি অখুশি নই।”

চিকিৎসক রোকসানা করিম বাংলানিউজকে জানান, প্রথম ২টি শিশুর ওজন সোয়া ২ কেজি আর পরের ২টি শিশুর ওজন পৌনে ২ কেজি । ৪টি কন্যা শিশু সুস্থ রয়েছে। তবে, সন্তান প্রসবের পর ওই গৃহবধূর কিছুটা রক্তস্বল্পতা দেখা দেওয়ায় তাকে রক্ত দেওয়ার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান