৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:২৭ পিএম BDST banglanew24
17 Mar 2013   01:21:39 PM   Sunday BdST
E-mail this

পল্টনে বাসে আগুন, ভাঙচুর


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পল্টনে বাসে আগুন, ভাঙচুর
ছবি: রাজীব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে নিউ-ভিশন নামের একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাসটির নাম্বার হলো- ঢাকা মেট্রো ব ১১-৫৬৪৪।

রোববার বেলা পৌনে ১টার দিকে বাসটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বায়তুল মোকাররমের পাশের এক দোকানি জানান, বাসটি যাত্রী নিয়ে মতিঝিল থেকে মিরপুর যাওয়ার সময় দৃর্বৃত্তরা ক্রিকেটের স্টাম্প দিয়ে গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়। এরপরই দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে দেয়।

বাসযাত্রী জিয়াউর রহমান জানান, বাসটি পল্টনে এলে হঠাৎ করে একদল দুর্বৃত্ত এসে বাসটিতে ভাঙচুর ও পরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

সার্জেন্ট মশিউর রহমান জানান, হঠাৎ করে একদল দুর্বৃত্ত এসে বাসটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় প্রায় ২৫ জন যাত্রী আহত হয়।

দমকল বাহিনীর সদস্যর‍া আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করেছেন বলে জানান মশিউর।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
এমআইএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/আরআর; জুয়েল মাজহার, কনসালটট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান