গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ২৪/০১/২০১৩ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, এ ব্যবহারিক পরীক্ষা বিষয়ওয়ারী আগামী ১২ ফেব্রুয়ারি ১৩ শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলবে।
বিষয়ভিত্তিক বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও nubd.info থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুযারি ২৪, ২০১৩