৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৫০ পিএম BDST banglanew24
07 Jan 2013   05:43:40 PM   Monday BdST
E-mail this

খালেদার নাইকো মামলার রুলের শুনানি বুধবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খালেদার নাইকো মামলার রুলের শুনানি বুধবার

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতি মামলা বাতিলে হাইকোর্টের জারি করা রুলের চূড়ান্ত শুনানি বুধবার।  

দুদকের আবেদনে প্রেক্ষিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ দিন ধার্য করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি উল্লেখ করা হয়।

পরে খালেদা জিয়ার এক আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করেন।

খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এ রুলের চূড়ান্ত শুনানির জন্য গত বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করি। সোমবার এ আবেদনের ওপর শুনানির পর আদালত ৯ জানুয়ারি চূড়ান্ত শুনানির জন্য ধার্য্ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭,২০১২
এমইএস/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান