৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৩১ এএম BDST banglanew24
25 Jan 2013   09:07:22 PM   Friday BdST
E-mail this

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব
ছবি : মজিবুর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে  শুরু হয়েছে সপ্তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। একই সঙ্গে এ প্রদর্শনী চলবে আলিয়াস ফ্রাঁসিস, বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস, ছবির হাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিচতলায়।

৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ প্রদর্শনী সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নগরজুড়ে রিকশাভ্যানে করে ভ্রাম্যমান প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

‘বৈচিত্র্য উদযাপন, অবারিত সম্ভাবনা’ স্লোগান নিয়ে সপ্তমবারের মতো এ আন্তর্জাতিক মেলার আয়োজক করেছে পাঠশালা ও দৃক গ্যালারি।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় চিত্রশালায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলোকচিত্রী বিজন সরকার ও মেক্সিকান আলোকচিত্রী গ্রাৎসিয়েলা ইতুর্বিদেকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। বিজন সরকারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী মীরা সরকার।

সম্মাননা প্রদান করেন আন্তর্জাতিক এ উৎসবের পরিচালক শহীদুল আলম।

উৎসবের এ সপ্তম আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৪টি দেশের ১৩০ জনেরও বেশি আলোকচিত্রী এ উৎসবে যোগ দিয়েছেন। বৈচিত্র্যময় ৩৫টি প্রদর্শনীতে বাংলাদেশের ৭ জনসহ অন্যান্য শিল্পীরা নিজ নিজ চিত্রকর্ম তুলে ধরবেন।

এবারের প্রদর্শনী সম্পর্কে শহীদুল আলম বলেন, “এবারের উৎসবে থিম নির্ধারণ করা হয়েছে ভঙ্গুরতা। পৃথিবীর দেশে দেশে যে যুদ্ধ, হানাহানি ও প্রকৃতিকে ধ্বংস করার প্রয়াস চলছে, তার একটি সরুপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ প্রদর্শনীতে।”

বাংলাদেশ আলোকচিত্রে অনেকদূর এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ এখন আলোকচিত্র জগতের শীর্ষস্থানে পৌঁছেছে। বিশ্বের সব আলোকচিত্রীরা বসে থাকেন আমাদের এ উৎসবের জন্য। আগে তারা দেশকে বন্যা, মহামারীর জন্য চিনতেন। আর এখন আলোকচিত্রের জন্য চেনেন।”

বিশ্বের বিখ্যাত ফটো এডিটররা এ উৎসব দেখার জন্য এসেছেন বলে জানান তিনি।

আরও জানান, ৭০০’রও বেশি আলোকচিত্রীর চিত্রকর্ম এ উৎসবের জন্য জমা পড়েছিল। তার মধ্য থেকে ২৫ জনের চিত্রকর্ম চূড়ান্ত করা হয়েছে।

এর আগে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে থেকে দেশি-বিদেশি কয়েকশ’ আলোকচিত্রীর অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে উৎসবের যোগ দেয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এআই/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয় ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান