ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইট থেকে জানা গেছে, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ২০১২ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কর পরবর্তী মুনাফা হয়েছে ১৭ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৯৭ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২ কোটি ৪৪ লাখ টাকা এবং শেয়ারপ্রতি লাভ (ইপিএস) হয়েছিল ০ দশমিক ২৮ টাকা।
অন্যদিকে, গত ৯ মাসে (জুলাই-২০১১ থেকে মার্চ-২০১২) কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ৩১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৬১ টাকা।
গত বছর ৯ মাসে (জুলাই-২০১০ থেকে মার্চ-২০১১) কোম্পানির কর পরবর্তী আয় হয়েছিল ১৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ১ দশমিক ৯৮ টাকা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর