১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:১৮ এএম BDST banglanew24
11 May 2011   12:58:50 PM   Wednesday BdST
E-mail this

রুয়েটে চালু হলো ফেসবুক গ্রুপ


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি (রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)RUET Common Room নামে একটি ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে।

রুয়েটের সকল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি তাদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষার জন্যই  এ ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে ।

গ্রুপ বিষয়ে রুয়েট শিক্ষক ড. শামীমুর রহমান বলেন, ‘এটি একটি ওপেন গ্রুপ। শুধুমাত্র রুয়েট শিক্ষার্থীদের জন্যই এটি তৈরি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের উদ্যোগ রুয়েটের সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একত্রিত করতে সহায়তা করবে। এছাড়া এ গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পারিক ভাবের আদান-প্রদান করতেও সক্ষম হবেন।’

তিনি এ গ্রুপে যোগ দেওয়ার জন্য রুয়েটের সকল শিক্ষার্থীদের  আহ্বান জানান।

রুয়েটের ফেসবুক গ্রুপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী খন্দকার মারসুস বাংলানিউজকে জানান, ‘শিক্ষার্থীদের মধ্যে এ গ্রুপে যোগদানের আগ্রহ অনেক বেড়েছে। গ্রুপটি তৈরি হওয়ার কয়েকদিনের মধ্যেই এর সদস্য হাজারের ওপরে চলে গেছে।’

ছাত্র কল্যাণ উপদেষ্টা ড.শামীমুর রহমান জানান, গ্রুপটিতে যোগ দিতে ফেসবুক থেকে RUET Common Room লিখে সার্চ দিলেই গ্রুপটি চলে আসবে। এরপর Request to Join এ ক্লিক করতে হবে। গ্রুপের সদস্যদের সঙ্গে গ্রুপচ্যাট করার জন্য rcrchat.co.nr এ লিংকে এ প্রবেশ করতে হবে।


বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান