১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:১৮ পিএম BDST banglanew24
07 Jan 2013   07:33:18 PM   Monday BdST
E-mail this

ঢাবির জসীম উদদীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ আবাসিক শিক্ষক ও শারীরিক শিক্ষাকেন্দ্রের কর্মকর্তারা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “নিয়মিত শরীরচর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে।”

তিনি জীবনের সক ক্ষেত্রে খেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

খেলা শেষে বিকেলে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. মোবারক হোসেন চ্যাম্পিয়ন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. তৌহিদুল ইসলাম রানার্স আপ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুটএডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান