 |
খুলনা: খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কে সপ্তাহব্যাপী ‘বসুন্ধরা সিমেন্ট আধুনিক খুলনা গড়ি’ আবাসন মেলা বুধবার শেষ হয়েছে।
সপ্তাহব্যাপী এ মেলায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন শেষে বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এসময় প্রধান অতিথির দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশের অন্যতম বৃহত্তম শিল্প গোষ্ঠী। তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘খুলনায় আবাসন মেলার আয়োজন করে বসুন্ধরা গ্রুপ খুলনাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের আয়োজন খুলনায় এটাই প্রথম।’
তিনি বসুন্ধরা গ্রুপের প্রতি এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
এদিকে, সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট-এর খুলনা রিজিওনাল ম্যানেজার আব্দুল লতিফ।
তিনি মেলাটি সার্থক করার জন্য সন্তোষ প্রকাশ করে অংশগ্রহণকারী ও দর্শকদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা শিল্প গোষ্ঠী। দেশ ও মানুষের কল্যাণে সব সময় প্রস্তুত। বসুন্ধরা সিমেন্ট কোম্পানি খুলনা অঞ্চলে হওয়ার কারণে খুলনার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপ সব সময় সচেষ্ট রয়েছে।’
তিনি মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান ও আয়োজক প্রতিষ্ঠান থ্রি স্টার ইভেন্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান।
মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ইতি মাহমুদ, সোহেল মাহমুদ প্রমুখ।
এদিকে, অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, তারা হচ্ছেন- হাতের লেখা প্রতিযোগিতায় মাইশা, উৎস মল্লিক গুপ্ত ও নুজহাত তাবাস্সুম।
নৃত্য প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে বিজয়ী হচ্ছেন-আফরিদা আহমেদ অর্পা, বহ্নি, নিশাত তাসনিম রুমি ও মিথী রায়; ‘খ’ বিভাগ মোবাশ্বেরা রহমান ছোঁয়া, রাফিউল ইসলাম রিফাত আকাশ, সপ্তর্ষী বিশ্বাস সুপ্তি ও অহনা মাহমুদ বিজয়ী হন।
রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, তারা হচ্ছেন- সাবাব সায়েম, অহনা মাহমুদ ও সৌরভ সরকার।
আলোকচিত্র প্রদর্শনীতে যারা বিজয়ী হয়েছেন, তারা হচ্ছেন- এম এ হাসান, দেবব্রত রায়, সুভাষ বসু, সাগর সরকার ও ইসমাইল হোসেন লিপু।
নারীদের পিঠা তৈরি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন- নাসরিন আক্তার, সেলিনা আহমেদ, দূর্গা সুতার, ফারজানা আক্তার রাবেয়া ও মাহমুদা তাবাচ্ছুম খাতুন।
দুটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘ক’ বিভাগে বিজয়ী হয়েছেন- ফাহিম মোর্শেদ, বাহাতুন জান্নাতি, সাগর বিন ফিরোজ এবং ‘খ’ বিভাগে বিজয়ী হয়েছেন- কাজি আদিত হোসেন, মাহির শাহরিয়া বিন সাত্তার সম্রাট ও ইশরাত আহমেদ ইম্পা।
উল্লেখ্য, মেলার সার্বিক সহযোগিতায় ছিল বসুন্ধরা সিমেন্ট। মেলায় ২৫টি স্টল অংশ নেয়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকে এ আবাসন মেলা। এছাড়াও মেলায় বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা নগরীর প্রাণকেন্দ্র শান্তিধামের মোড়ের জাতিসংঘ শিশুপার্কে গত ৮ মার্চ সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন হয় এবং ১৪ মার্চ শেষ হয়। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মেলাটি উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২