১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৫৯ পিএম BDST banglanew24
18 Mar 2013   12:47:02 PM   Monday BdST
E-mail this

বেনাপোলে মাঠে নেই বিএনপি, আমদানি-রপ্তানি চলছে


বেনাপোল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): দেশ জুড়ে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন সোমবার বেনাপোল স্থলবন্দর ও শার্শা উপজেলায় বিএনপি ও জামায়াত, শিবিরের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে ।

তবে বরাবরের মত বেনাপোলের বাইরে নাশকতার আশঙ্কায় পরিবহন মালিকদের আগাম নির্দেশ থাকায় হরতাল চলাকালীন বেনাপোল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ভারত থেকে ফিরে আসা পাসপোর্ট যাত্রীরা  বিভিন্ন পরিবহন কাউন্টারে আটকা পড়েছে। নিকটবর্তী যাত্রীরা ট্রেন, ইজিবাইক, মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত নসিমনে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আউয়াল হাওলাদার বাংলানিউজকে জানান, হরতালের সমর্থনে কেউ এখানে বাধা সৃষ্টি করতে আসেনি। ফলে সকাল ১০টা থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য চলছে। তবে হরতালের কারণে বন্দর গুদাম থেকে আমদানি পণ্য খালাস বন্ধ রয়েছে।  

বেনাপোল কাস্টমস কার্গো শাখার সুপার কামরুল হাসান বাংলানিউজকে জানান, হরতালের মধ্যে কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বাংলানিউজকে জানান, আগে থেকে হরতালের খবর পেয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত কমে গেছে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন বাংলানিউজকে জানান, হরতালের পক্ষে/বিপক্ষে এখনও পর্যন্ত কাউকে দেখা যায়নি। তবে নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান