৬ই মার্চ থেকে চ্যানেল ২৪-এ শুরু হচ্ছে ইফতেখার আহম্মেদ ফাহমির রচনা ও পরিচালনায় নতুন একটি ধারবাহিক নাটক। এর নাম ‘‘রিয়েলিটি শো”।
থ্রিলার ধর্মী এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, শখ, অপর্ণা, আরাবি, আ খ ম হাসান, নাবিলা, বাবর, চাষী, সোহেল খান, প্রিতম, আতিক, জিল্লুসহ আরো অনেকে।
ফাহমি এ নাটক নিয়ে বলেন, ‘ অনেকদিন পর আবার একটি ধারাবাহিক নাটকের পুরচালনা করলাম। বাস্তব জীবনের নানা ঘটনা নিয়ে নাটকটির কাহিনী সাজানো। আশা করি, দর্শকরা পছন্দ করবে।’
এই ধারাবাহিকটি প্রযোজনা করেছেন ক্রিয়েশনস আনলিমিটেড। ‘‘রিয়েলিটি শো” চ্যানেল ২৪ প্রচারিত হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৯ টায় ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এমকে/