৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৪৪ এএম BDST banglanew24
07 Jan 2013   06:05:02 PM   Monday BdST
E-mail this

নির্মাতা রুহুল আমিন আর নেই


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নির্মাতা রুহুল আমিন আর নেই

চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা রুহুল আমিন। আজ ৭ জানুয়ারি সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার ময়নারটেকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তাঁর পৈতৃক বাড়ি গাজীপুরের পূবাইলে।

পরিচালক রুহুল আমিন মৃত্যুকালে স্ত্রী আমেনা রহমান ও একমাত্র মেয়ে সেলিনা রহমান, নাতি নাতনী ও ভাই বোনসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

১৯৪০ সালের ১৪ মার্চ ঢাকায় জন্ম গ্রহণ করেন এ নির্মাতা। প্রয়াত চলচ্চিত্রকার সুভাষ দত্তের সহকারি পরিচালক হিসেবে চলচ্চিত্রে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৭২ সালে আনোয়ার হোসেন ও রোজী সামাদকে জুটি করে একটি ছবি নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক ঘটে। ছবিটি সে সময় ব্যাপক ব্যবসা সফল হয়েছিলো।

এরপর বুলবুল আহমেদ ও অঞ্জনাকে জুটি করে ‘গাংচিল’ ছবিটি নির্মাণ করেন। এই ছবিতে অভিনয়ের জন্য খল অভিনেতা আহমেদ শরীফ জাতীয় চলচ্চিত্র পুরুস্কার পেয়েছিলেন। নায়ক রাজ রাজ্জাকের প্রযোজনায় তিনি নির্মাণ করেছিলেন ‘বেঈমান` ছবি। এই ছবিতে রাজ্জাক ও কবরী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। এরপর ‘রঙ বেরঙ’ ও ‘টার্গেট’ নামেও আরো দুটি ছবি নির্মাণ করেন।

বাংলাদেশ সময় : ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান