ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। অর্ধবার্ষিকীতে এ কোম্পানির মোট মুনাফা হয়েছে ৭৮ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা পেট্রোলিয়াম ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৮ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ দশমিক ৫৭ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৪২ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ২২ টাকা।
সুতরাং গত বছরের অর্ধবার্ষিকীর চেয়ে চলতি বছরের অর্ধবার্ষিকীতে এ কোম্পানির মুনাফা বেড়েছে ৩৫ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। যা গত বছরের এই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ।
অন্যদিকে গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছে ৩৮ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৭৩ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ২৪ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৯৫ টাকা।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর