৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:৪০ এএম BDST banglanew24
28 Feb 2013   04:49:12 PM   Thursday BdST
E-mail this

বইমেলার শেষদিনে ‘স্বাধীন ভারতে নদ-নদী পরিকল্পনা’


এম জে ফেরদৌস, তানিম কবির
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বইমেলার শেষদিনে ‘স্বাধীন ভারতে নদ-নদী পরিকল্পনা’

বইমেলা থেকে : অমর একুশে গন্থমেলার শেষদিনে মেলায় এসেছে কপিল ভট্টাচার্যের ‘স্বাধীন ভারতে নদ-নদী পরিকল্পনা’। বইটি প্রকাশ করেছে সংহতি প্রকাশন। প্রচ্ছদ করেছেন শিল্পী অমল আকাশ।

বাংলার ইতিহাস তার নদ-নদীর খাত ধরে এগিয়েছে। বাংলার মর্মের সন্ধানী কপিল ভট্টাচার্য বুঝেছিলেন- নদী এ ভূমির প্রাণ, এ অঞ্চলের মানুষের ভবিষ্যৎ উৎপাদনশীলতার মুক্তিও। তাই নদ-নদীর রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর পুরোটাই নির্ভরশীল। দেশের মানুষকে সজাগ করার লক্ষ্যেই তিনি বাংলাভাষায় নদী পরিকল্পনা বিষয়ক গ্রন্থাদি রচনার উদ্যোগ নিয়েছিলেন। আজকে যখন ভারত ও বাংলাদেশ উভয় রাষ্ট্রেই অবশিষ্ট নদীসমূহকে ঘিরে সাম্রাজ্যবাদী আন্তঃনদী সংযোগ পরিকল্পনার মাধ্যমে পানি প্রবাহের ওপর কর্পোরেট মালিকানা কায়েমসহ কৃষি, প্রাণবৈচিত্র্য লুণ্ঠনের নতুনতর আয়োজন সম্পন্ন হচ্ছে, তখন নদীবিশেষজ্ঞ ও প্রকৃতিবিদ কপিল ভট্টাচার্যের ‘স্বাধীন ভারতে নদ-নদী পরিকল্পনা’ গ্রন্থটি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবিত প্রত্যেকেরই পাঠ দাবি করে।

‘স্বাধীন ভারতে নদ-নদী পরিকল্পনা’ গ্রন্থটি লেখকের বিভিন্ন সময়ে নদী বিষয়ে লিখিত গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও সাক্ষাতকারের একটি সংকলন। কপিল ভট্টাচার্যের এ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৮৬ সালে পশ্চিমবঙ্গের কলম প্রকাশনা থেকে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান