১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:১৯ এএম BDST banglanew24
05 Jan 2013   01:57:04 PM   Saturday BdST
E-mail this

চলতি বছরের এপ্রিলে পানগাঁও টার্মিনাল চালু হবে: শাজাহান খান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চলতি বছরের এপ্রিলে পানগাঁও টার্মিনাল চালু হবে: শাজাহান খান

ঢাকা: চলতি বছরের এপ্রিলে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিটি) চালু হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। এর ফলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে রাজধানী ও অন্যান্য অঞ্চলের মধ্যে স্বল্প ব্যয়ে পণ্য পরিবহন সম্ভব হবে।

সরকার নৌ পথে স্বল্পব্যয়ে যোগাযোগ সুবিধা বৃদ্ধি করতে কাজ করছে বলেও উল্লেখ করেন নৌ-পরিবহণমন্ত্রী।

মন্ত্রী বলেন, “বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা বিবেচনা করছে। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনেরও জাহাজ সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার।”

শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই ভবনে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত “সাশ্রয়ী খরচে আমদানি রপ্তানির জন্য মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা” শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী আরও বলেন, “সরকার ব্যবসাবান্ধব নানা সুবিধা দিয়েছে। দেশের রপ্তানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। সড়ক ও রেলপথের ওপর চাপ কমাতে নৌপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহনে সরকারি ও বেসরকারি কন্টেইনার পোর্টগুলো ব্যবহার করলে খরচ তুলনামূলকভাবে কম হবে।”

মন্ত্রী বলেন, “নৌপথে যাত্রী ও পণ্য পরিবহণ খুবই সাশ্রয়ী। সাশ্রয়ী এ নৌপথকে সচল রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকার এ ব্যপারে ব্যবসায়ীদের সাথে আন্তরিকভাবে কাজ করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, নৌ সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান, অর্থনীতিবিদ মামুন রশিদ, টেকনোহেভেনের সিইও হাবিবুল্লাহ এন করিম প্রমুখ।  

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান সরকারকে পরামর্শ দিয়ে বলেন, “বারকোডিং সিস্টেমে বা স্মার্ট সিস্টেমে  পণ্য পরিবহন সিস্টেম চলতে পারে। এখন স্মার্টফোনের মাধ্যমে সব ধরনের তথ্য রক্ষা করা ও যোগাযোগ করা সম্ভব। তাই পরিবহন ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনা উচিত।”

কমোডর জোবায়ের বলেন, “নৌ খাতে ৬৮ টি পতাকাবাহী জাহাজ আছে। এটি ক্রমান্বয়ে বাড়ানো হবে। আমরা বিদেশী পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীলতা কমাতে কাজ করছি।”

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২
এমআইআর/ সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান