৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:০৫ পিএম BDST banglanew24
17 Feb 2013   01:46:33 PM   Sunday BdST
E-mail this

শেষ পর্বে ‘কলেজ’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শেষ পর্বে  ‘কলেজ’

মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কলেজ’- এর সমাপ্তি ঘটতে যাচ্ছে। ৫২ পর্বের এ ধারাবাহিকের শেষ পর্ব প্রচার হবে ১৮ ফেব্রুয়ারি রাত ৯ টা ২০ মিনিটে। রেদওয়ান রনির পরিকল্পনায় এটি রচনা ও পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস।

এ ধারাবাহিকে অভিনয় করেছেন আ খ ম হাসান, মম মোর্শেদ, শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, নিলয়, শখ, মিশু, সায়না, অপু, নাফা, রুমেল, মার্শাসহ আরো অনেকে।

ছেলেদের হোস্টেলে এক বড় ভাই থাকে। তার নাম শামীম। সবাই তাকে খুব ভয় পায়। কেউ তার কথার অবাধ্য হলে বিভিন্ন কৌশলে তাকে অপদস্ত করে। এখানে নতুন তিন ছেলে আসে। নাঈম, আলমগীর ও পলাশ। প্রথম দিন থেকেই তারা শামীম ভাইয়ের বিভিন্ন অত্যাচারের শিকার হয়। একপর্যায়ে তারা অতিষ্ঠ হয়ে মেয়েদের হোস্টেলের তিন মেয়ে লিজা, নাবিলা ও সোমার কাছে যায়। তারা সবাই শামীম ভাইকে শায়েস্তা করার জন্য ঐক্যবদ্ধ হয়। এ নিয়েই নাকটির গল্প এগিয়ে যায়।

বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান