১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:১৭ পিএম BDST banglanew24
20 Jan 2013   06:39:35 PM   Sunday BdST
E-mail this

ঢাবি ‘ঘ’ ইউনিটে ৩৫০ আসনে ভর্তির সুযোগ


ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাবি ‘ঘ’ ইউনিটে ৩৫০ আসনে ভর্তির সুযোগ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে (বিভাগ পরিবর্তন) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু উত্তীর্ণদের মেধানুযায়ী (ভর্তি-নির্দেশিকায় উল্লেখিত শর্তানুযায়ী) আরও ৩৫০ জনকে বিভিন্ন বিভাগে ভর্তি করা হবে।

রোববার সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব শূন্য আসনের মধ্যে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের (ভর্তি পরীক্ষায়) মধ্য থেকে ২৬৬ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে (ভর্তি পরীক্ষায়) ৮৪ জনকে ভর্তির সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞান শাখা ও ব্যবসায় শিক্ষা শাখার সাক্ষাৎকার যথাক্রমে ২৮ ও ২৯ জানুয়ারি স্ব স্ব অনুষদে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় সাক্ষাৎকার শুরু হবে।

বিজ্ঞান শাখায় ২৬৬ শূন্য আসনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে ২৭টি, আন্তর্জাতিক সম্পর্কে ৪টি, সমাজবিজ্ঞানে ২৩টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ২টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ৬টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ৪টি, পপুলেশন সায়েন্সে ৮টি, বাংলায় ৫টি, ইংরেজিতে ৪টি, আরবিতে ৭টি, ফারসি ভাষা ও সাহিত্যে ১০টি, উর্দুতে ১৫টি, সংস্কৃতিতে ৯টি, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজে ১৩টি, ইতিহাসে ১টি, দশর্নে ৭টি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ৭টি, ভাষাবিজ্ঞানে ৪টি, বিশ্বধর্ম ও সংস্কৃতে ১৯টি, আইন বিভাগে ৩৯টি ও ব্যাচেলর অব এডুকেশনে ৫২টিতে ভর্তি করা হবে।

ব্যবসায় শিক্ষা শাখায় ৮৪ শূন্য আসনে উত্তীর্ণদের মেধাক্রম ৪৫০ থেকে ৭০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

এতে রাষ্ট্রবিজ্ঞানে ৬টি, সমাজবিজ্ঞানে ১টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ২টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ১টি, ইংরেজিতে ২টি, ফারসি ভাষা ও সাহিত্যে ৮টি, উর্দুতে ৮টি, সংস্কৃত ৪টি, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজে ১৩টি, ইতিহাসে ১টি, ভাষাবিজ্ঞানে ৪টি, বিশ্বধর্ম ও সংস্কৃতিতে ৩টি, ভূগোল ও পরিবেশ বিভাগে ৩টি, মনোবিজ্ঞানে ৬টি, আইন বিভাগে ১৮টি ও ব্যাচেলর অব এডুকেশনে ৮টি আসনে ভর্তি করা হবে।

সাক্ষাৎকারের সময় মূল প্রবেশপত্র, ২ কপি সত্যায়িত ছবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, যারা এ সাক্ষাৎকারে ভর্তি হবেন তাদের কোনক্রমেই বিষয় পরিবর্তনের সুযোগ দেওয়া হবে  না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
এমএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান