১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৪২ পিএম BDST banglanew24
15 Feb 2013   11:58:15 AM   Friday BdST
E-mail this

উৎসব আমেজে ত্রিপুরার ভোটগ্রহণ সম্পন্ন


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা):  উৎসব আমেজে শেষ হয়েছে ত্রিপুরার রাজ্যসভা নির্বাচনের ভোট গ্রহণ। সারা রাজ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং শান্তিপূর্ণ পরিবেশে ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়।  

কিন্তু বহু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও ভোটারদের লাইন দেখা গেছে। ৩হাজার ১৪ টি বুথের মধ্যে প্রায় ২’শ টি বুথে ভোট চলে রাত পর্যন্ত। সে সব বুথে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। তাছাড়া কয়েকটি জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইবিএম) নষ্ট হয়ে যায়। সে সব মেশিন পরিবর্তন করে ভোট শুরু করতে দেরী হয়। যার কারণে ভোট শেষ হতে রাত হয়ে যায়।
 
সর্বশেষ প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী আজকের এই ভোটে ৯২ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
রাজ্য বিধানসভার এই নির্বাচনে মোট ২৪৯ জন প্রার্থী অংশ নিয়েছেন। ত্রিপুরায় ভোটার সংখ্যা ২৩ লাখ ৫২ হাজার প্রায়।

ভোট গণনা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। রাজ্যের বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের সীমানা পুনর্বিন্যাসের পর এটাই ছিল প্রথম সাধারণ নির্বাচন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫,২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান