১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:০৪ এএম BDST banglanew24
17 Feb 2013   11:48:48 AM   Sunday BdST
E-mail this

শিক্ষাঙ্গনে জাতীয় সঙ্গীত, উড়ল জাতীয় পতাকা


সিনিয়র করেসপন্ডেন্ট ও স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিক্ষাঙ্গনে জাতীয় সঙ্গীত, উড়ল জাতীয় পতাকা
ছবি : উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচী অনুযায়ী চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছেন। একইসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে ও শ্লোগান দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচী পালিত হয়েছে। কয়েকটি স্কুলে গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সকালে নগরীর চেরাগী মোড়ে কদমমোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষকরা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়েছেন। ১০টা বাজার কয়েক মিনিট আগে উল্টো দিক থেকে গণনা শুরু করেন সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রামের যুগ্ম আহবায়ক প্রীতম দাশ। সংখ্যায় ১৫ থেকে শুরু করে ১ পর্যন্ত গণনার পর শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত শুরু করেন।

এসময় স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন।

জাতীয় সঙ্গীত শেষ হবার পর প্রীতম দাশ শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। এরপর সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্লোগান দেয়া হয়। শিক্ষার্থীরাও এসময় শ্লোগান ধরেন।

এরপর গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা ও আবৃত্তিশিল্পী রাশেদ হাসান মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী হত্যা, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ এবং স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত-শিবিরের কর্মকান্ড নিয়ে আবেগধর্মী বক্তব্য রাখেন।  

একই সময়ে জামালখানে শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটে গিয়েও দেখা গেছে, শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশ করছেন। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা মিলে উত্তোলন করেছেন জাতীয় পতাকা।

জাতীয় সঙ্গীত শেষ হবার পর নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন শ্লোগান দিলে শিক্ষার্থীরাও তাতে সুর মেলান। এরপর ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রবিউল ইসলামও শ্লোগান দিয়ে মুখরিত করে তুলেন পুরো স্কুল প্রাঙ্গন।

ওই স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আদিবা বাংলানিউজকে বলেন, `আমরা রাজাকারদের ফাঁসি চাই। যারা একাত্তর সালে খুন করেছে আমরা তাদের বিচার চাই।`

এদিকে রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো.আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আলী আশরাফ ও সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দর চৌধুরী, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রমুখ।

এছাড়া নগরীর বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজেও একই সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে।

শাহবাগের গণজাগরণ মঞ্চে গত শুক্রবার জাগরণ সমাবেশ থেকে এ কর্মসূচীর ডাক দেয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৪৪ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এসজি/আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


`এক রাজিব লোকান্তরে, লক্ষ রাজিব জামালখানে`

১৬ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান