৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৪৭ পিএম BDST banglanew24
14 Feb 2013   05:02:09 PM   Thursday BdST
E-mail this

আন্দোলনে শামিল ক্রীড়া সংগঠন


ইশতিয়াক হুসাইন, রহমান মাসুদ ও ইসমাইল হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আন্দোলনে শামিল ক্রীড়া সংগঠন
ছবি: মোশাররফ /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: তরুণদের আন্দোলনে সংহতি জানিয়েছে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হারুন-উর-রশিদের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগের আন্দোলনস্থলে আসে।

 সাবের হোসেন চৌধুরী বলেন, যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে তাদের আন্দোলনে সংহতি জানাতে ক্রীড়াঙ্গনের সবাই একাত্মতা প্রকাশ করেছে। সরকাদের উচিত দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা।

এসময় অন্যানন্যর মধ্যে ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়, ক্রীড়া পরিবারের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান, জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ রহমান বাবুল, টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আবু সালেহ মো. ফজলে রাব্বি খান, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম, চেঙ্গীস, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, তায়কোয়ান্ডে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইাসলাম, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি নিজামুদ্দিন চৌধুরী, শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইনতেখাবুল হামিদ, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক অঅশিকুর রহমান, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হামিদা বেগম, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতুল্ল, বাস্কেট বল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার, ঢাকা বিভাগীয় ক্রীড়া ফেডারেশনের ফেডারেশনের সাধারণ সম্পাদক কেইউ আকসির, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম, ফুটবল তারকা শেখ আসলাম, আব্দুল গাফ্ফার, ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, টেনিস তারকা জোবেরা রহমান লিনু, শুটিং তারকা সাবরিনা সুলতানা প্রমুখ।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের খেলোয়াড়রা সংহতি জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের বৃহস্পতিবার হচ্ছে ১০ম দিন। এই আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণী-পেশার মানুষ এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।প্রতিদিনই যেনো বাড়ছে এ গণজমায়েতে আসা মানুষের সংখ্যা।

কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আন্দোলনে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয় মহাসমাবেশ। এতে যোগ দেয় লাখো জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এমআইএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


শিবিরের হামলায় নিহত: মরদেহে আনা হচ্ছে শাহবাগে

১৪ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান