১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৫৪ পিএম BDST banglanew24
22 Jan 2013   05:46:50 PM   Tuesday BdST
E-mail this

দুর্গন্ধ থেকে রেহাই পেতে বৌদ্ধ মঠ বিক্রি!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুর্গন্ধ থেকে রেহাই পেতে বৌদ্ধ মঠ বিক্রি!

ঢাকা: পাশে একটি গৃহপালিত পশুর খাদ্য তৈরির কারখানা। সেই কারখানা থেকে ভেসে আসা দুর্গন্ধে অতিষ্ঠ পাশ্ববর্তী একটি মঠের বৌদ্ধ ভিক্ষুরা। উৎকট গণ্ধ সইতে পারে মঠটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঠ থেকে মাত্র ৩২৮ গজ দূরে কারখানাটি অবস্থিত।

থাইল্যান্ডের নাখোন পাথোমের ওয়াট অর নইয়ের মঠাধ্যক্ষ লুয়াং পু বুদ্ধা ইসরা বলেন, “তিনি মঠটি বিক্রি করে দিতে ইচ্ছুক।”

১৯৯০ সালে স্থাপিত মঠটি বিক্রি থেকে প্রাপ্ত ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার একটি ফাউন্ডেশন  দান করবেন তিনি। ইসরারা জানান, মঠ বিক্রি করে দিয়ে বনে গিয়ে ধর্মের চর্চা করার পরিকল্পনা নিয়েছেন তিনি।
মঠাধ্যক্ষ বলেন, “এখান থেকে কিছু দূরে গৃহপালিত পশুর খাদ্য তৈরির কারখানাটি। সেখান থেকে আসা গন্ধ খুবই উৎকট। এখানের সন্যাসী ও শিক্ষানবিশদের জন্য সমস্যার সৃষ্টি করছে।”

মঠ এলাকায় সাইনপোস্টে লেখা হয়েছে, “পানির মূল্যে মঠ বিক্রি হবে। গৃহপালিত পশুর খাদ্য তৈরির কারখানা থেকে আসা গন্ধ অসহনীয়।”

কারখানার ব্যবস্থাপক সুপজ উরজিতসুরাকুল বলেন, “দুর্গন্ধ নিয়ন্ত্রণ করতে তৃতীয় বারের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ওয়াট অর নইয়ের ভিক্ষুরা কারখানা পরিদর্শন করেছে। আমরা তাদের দেখিয়েছে, পরিস্থিতির উন্নতি করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমি মঠাধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তিনি তার ভিক্ষুদের অন্যত্র পাঠাতে ব্যস্ত হয়ে পড়েছেন।”

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান