১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:৫৪ পিএম BDST banglanew24
07 Jan 2013   11:34:50 PM   Monday BdST
E-mail this

পাটজাত দ্রব্য উৎপাদনসহ নানা খাতে বিনিয়োগ করবে বেলারুশ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাটজাত দ্রব্য উৎপাদন, হিমায়িত খাদ্য সংরক্ষণ, গবাদি পশু পালন ও ওষুধ শিল্প খাতে বিনিয়োগ করবে বেলারুশ। বাংলাদেশ সরকারের সঙ্গে ২০১২ সালের একটি চুক্তির ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে সফররত বেলারুশের একটি প্রতিনিধি দল।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানায় প্রতিনিধি দলটি।


ভারতে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত ভিটালি প্রিমার নেতৃত্বে ৯ সদস্যের বেলারুশ সরকারের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে।

এসময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. মিহির কান্তি মজুমদার, মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. সাইফুল হক, আরআরএম গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন ও মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিবুর রহমান তরুণসহ উভয় দেশের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বৈঠকে গত বছর বেলারুশ বাংলাদেশে চুক্তি করা ৮ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগের অংশ হিসেবে গো-খাদ্য, দুধ ও দুগ্ধজাত খাদ্য উৎপাদন, গবাদি পশুর কৃত্রিম প্রজনন, হিমায়িত খাদ্য সংরক্ষনাগার, মিল্ক পাস্তুরাইজেশন প্লান্ট, মিল্ক পাউডার প্লান্ট, সিমেন প্রসেসিং ল্যাবরেটরি, পটেটো ফ্লেক্স ও স্টার্টস, ওষুধ শিল্প, পাট ও পাটজাত দ্রব্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে আরও জানানো হয়, বাংলাদেশে চারদিনের সফরে আসা প্রতিনিধি দলটি জানুয়ারির ৫ তারিখ থেকে বাঘাবাড়ী মিল্ক ভিটা প্লান্ট, গো-চারণ ভূমি, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ক্যাটেল ব্রিডিং ও ফিডিং অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি পরিদর্শন করেছে। এছাড়া নরসিংদীর পলাশে সমবায় জুট মিলস ও নারায়ণগঞ্জের গোদনাইলে জাতীয় সমবায় শিল্প সংস্থাও পরিদর্শন করেছে।

প্রতিমন্ত্রী নানক প্রতিনিধি দলের প্রধান ভিটালি প্রিমার মাধ্যমে বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে বেলারুশের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এসএমএ/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান