১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৪৫ এএম BDST banglanew24
05 Jan 2013   01:18:10 PM   Saturday BdST
E-mail this

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালক নিয়োগে রাজনীতিকরণ হয়েছে : ড. দেবপ্রিয়


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালক নিয়োগে রাজনীতিকরণ হয়েছে : ড. দেবপ্রিয়
ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক নিয়োগের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকতে হবে।

তিনি বলেন, “বর্তমানে কে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালক নিয়োগ দেয় তা পরিষ্কার নয়। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন হলেও মূলত পরিচালক নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক প্রভাবে আমলাতান্ত্রিকভাবে। এসব ব্যাংকে পরিচালক নিয়োগে রাজনীতিকরণ হয়েছে। যার ফলশ্রুতিতে হলমার্ক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ পরিচালক নিয়োগে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেলেও তা টেকসই নয়।”

একই সঙ্গে ব্যাংকগুলোতে পরিচালকদের যোগ্যতার মাপকাঠি কি হবে তাও পরীক্ষা করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন ড. দেবপ্রিয়। এছাড়া পরিচালক নিয়োগে প্রয়োজনে প্রাথমিক বাছাইয়ের জন্য একটি কমিটি থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ সেন্টার ফর পলিসি ডায়ালগ ( সিপিডি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

২০১২- ২০১৩ অর্থ বছরের প্রথম ছয়মাসের মূল্যায়ন তুলে ধরতে সিপিডি এ সংবাদসম্মেলনের আয়োজন করে। এতে সার্বিক পর্যালোচনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২
এসএআর/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান