ঢাকা: ২০১৪ সালের পরও যদি কোনো বিদেশী সৈন্য আফগানিস্তানে অবস্থান করে তাহলে ব্যাপক মাত্রায় লড়াই চালিয়ে যাবে তালেবানরা।
আমেরিকা যদি স্বল্প সংখ্যক সৈন্য প্রত্যাহারের চিন্তা-ভাবনা করে থাকে তবে বর্তমানের মতোই এ ভূখন্ডে সমান গতিতে যুদ্ধ এবং ধংস অব্যাহত রাখা হবে।
রোববার এক বিবৃতিতে নতুন করে এ হুমকি দিলো তারা।
বিবৃতিতে বলা হয়, কারজাই সরকার যদি একজন মার্কিন সৈন্য অবস্থানের ব্যাপারেও সম্মতি প্রকাশ করে, তাহলে ভবিষ্যতের ধংসাত্মক কর্মকান্ডের দায়ভার তাদেরই নিতে হবে।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, আফগানিস্তান থেকে তিন কিংবা ছয় অথবা নয় হাজার সেনা সরিয়ে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
আগামী সপ্তাহেই দু’দেশের মধ্যেকার নিরাপত্তা বিষয়ক মতবিনিময়ে মিলিত হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের।
বাংলাদেশ সময় : ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা : সুমন পাল, নিউজরুম এডিটর