 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও বতর্মানে সূচক পতনে লেনদেন চলছে।
এদিন বেলা ১০টা ৩৫মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর সূচক ঊর্ধ্বমুখী হতে শুরু করে। ১০টা ৪০ মিনিট থেকে সূচক ২২ পয়েন্ট বাড়ে, ১০টা ৪৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২৪ পয়েন্ট বাড়ে, ১০ ৫০ মিনিটে সূচক ২৫ পয়েন্ট বাড়ে, ১০টা ৫৫ মিনিটে সূচক ৩২ পয়েন্ট বাড়ে, বেলা ১১টায় সূচক ৩৭ পয়েন্ট বাড়ে। এরপর দুপুর ১টা ১০ মিনিটে ডিএসই’র সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ২৪৫ পয়েন্টে।
অন্যদিকে, বেলা ১টা ১০ মিনিট পযন্ত ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১৪৫ পয়েন্টে।
বেলা ১টায় ডিএসতে ১৩৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৮৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার দুপুর ১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- জেনারেশন নেক্সট, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, গ্রামীণ ফোন, ডেল্টা স্পিনিং, এনভয় টেক্সটাইল, কেয়া কসমেটিকস, এমআই সিমেন্ট এবং লার্ফাজ সুরমা সিমেন্ট।
অন্যদিকে বুধবার দুপুর ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২২২ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর