৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৫৭ এএম BDST banglanew24
23 Feb 2013   10:31:12 PM   Saturday BdST
E-mail this

রিয়াদে অন্যরকম বইমেলা


মোহাম্মদ আল-আমীন, সৌদিআরব করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রিয়াদে অন্যরকম বইমেলা

রিয়াদ:  বইমেলা বলতে আমরা সাধারণত লেখক, পাঠক আর প্রকাশনা প্রতিষ্ঠানের মিলনমেলা বুঝি। তবে লেখক আর  প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও যে বইমেলা হয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সৌদিআরবের বাংলাদেশ ইন্টা. স্কুল অ্যান্ড কলেজ রিয়াদের (ইংলিশ শখা) শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা  ও অভিভাবকরা।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্টা. স্কুল রিয়াদ (ইংলিশ শাখা) আয়োজন করে একটু অন্যরকম এই বইমেলার। স্কুল প্রাঙ্গণে নির্মাণ করা হয় বেশ কিছু অস্থায়ী বইয়ের স্টল। এখানে ক্রেতা এবং বিক্রেতা সবাই শিক্ষার্থী এবং অভিভাবক। বাংলাদেশ থেকে বহু দূরে মরুভূমির দেশে বাংলা বইয়ের মেলার কথা যেখানে চিন্তাই করা যায় না, সেখানে স্কুলের ব্যবস্থাপনা কমিটির  সহযোগিতায় এবং শিক্ষার্থীদের সংগ্রহে থাকা নতুন পুরাতন বই দিয়ে অনুষ্ঠিত হয় এক সফল বই মেলার।

শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংগ্রহে থাকা বাংলা, ইংরেজি বই দিয়ে বর্ণমালা, প্রজন্ম, বাংলার বাণীসহ ভিন্ন ভিন্ন নামে প্রায় ৩০টির মতো স্টল স্থান পায় মেলা প্রাঙ্গণে। বেচা-বিক্রিও বেশ ভালো হয়। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদসহ বাংলাদেশের নন্দিত লেখকদের বইয়ের দেখা মেলে বিভিন্ন  স্টল ঘুরে।  

বিক্রির জন্য বইগুলো কোথা থেকে সংগ্রহ করা এমন এক প্রশ্নের জবাবে বর্ণমালা স্টলের দায়িত্বে থাকা সালমান খান বাংলানিউজকে জানান, আমরা (প্রবাসী পরিবার) বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এবং বিভিন্ন সময় দেশে বেড়াতে গিয়ে যে বইগুলো উপহার পেয়েছিলাম এবং শখের বসে কিনেছিলাম আজকে স্যারদের ডাকে সেগুলো বিক্রির জন্য নিয়ে আসলাম।

আয়োজকদের একজন বাংলানিউজকে জানান, অনেক সময় আমাদের বাসায় পড়ার পর কিছু বই পড়ে থাকে। সেগুলো এবারের মেলার মাধ্যমে যারা বই পাগল অথচ পড়ার জন্য বই পান না তারা এখান থেকে বই সংগ্রহ করতে পারবেন। এই মেলা সামনে আরও বিশাল পরিসরে করার আশাবাদও ব্যক্ত করেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাক্তার কামরুল ইসলাম।  

বালক এবং বালিকা শাখার আলাদা আলাদা বই মেলার উদ্বোধন করেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় শহীদুল ইসলাম বলেন, “আমি আজ সত্যি অভিভূত। প্রবাসেও এমন সুন্দর এবং সফল বইমেলা করা সম্ভব সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না।“
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাষ্ট্রদূত পত্নী শাহনাজ ইসলাম, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাক্তার কামরুল ইসলাম, প্রিন্সিপাল এসএমএম হুসেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান আইয়ুব আলী, কূটনৈতিক ফারজানা মাহবুব, প্রথম সচিব নুর মোহাম্মদ প্রমুখ।

বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার সারোয়ার হুসেন এবং শিক্ষক জামসেদ রানা।

অন্যদিকে মেলার পাশের মঞ্চে স্কুলের ছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, একক নৃত্য, দলীয় নৃত্য, দলীয় সঙ্গীত জয় করে প্রবাসী অভিভাকদের মন।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা ফেব্রুয়ারি ২৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান