১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৬:৫৬ এএম BDST banglanew24
13 Jun 2012   10:02:55 PM   Wednesday BdST
E-mail this

ফরিদপুরে ২ দল উপজেলাবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৫০


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের একটি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষে ওসিসহ ৫০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টায় সংঘর্ষ শুরু হয়ে তা দফায় দফায় দুপুর ২টা পর্যন্ত চলে।

ভাঙ্গা ও নগরকান্দা ২ উপজেলার সীমান্তবর্তী হরিরহাট বাজারে ২ উপজেলার গ্রামবাসীর মধ্যে ৪ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকিরসহ ১৭ জন পুলিশ সদস্য এবং উভয় উপজেলার ৫০ জন আহত হয়েছেন।

গুরুতর আহতদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিচয় পাওয়া যায়নি।

৪ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গা ও নগরকান্দা থানার পুলিশ ২০০ রাউন্ড শটগানের গুলি ও  ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

এ বিষয়ে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এবিএম জাকির হোসেন বাংলানিউজকে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০০শ রাউন্ড শটগানের গুলি ও ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১৩ জুন, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান