৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৩৯ এএম BDST banglanew24
13 Mar 2013   08:57:16 PM   Wednesday BdST
E-mail this

বিএবি’র সাথে পুঁজিবাজার সমন্বয় কমিটির বৈঠক ১৪ মার্চ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে স্টেকহোল্ডারদের করণীয় সম্পর্কে আলোচনা করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সাথে পুঁজিবাজার সমন্বয় কমিটির বৈঠক আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৪ মার্চ সন্ধ্যায় গুলশানের জব্বার টাওয়ারে বিএবি’র নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্র জানায়, বৈঠকে পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতিতে বিএবি কীভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হবে।

জানা যায়, কমিটি পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল করতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া বিমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) সঙ্গে আগামী ২০ মার্চ বৈঠক করবে এ কমিটি।
 
 
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান