সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ২০১১ সালে অনুষ্ঠিত ৫ম ও ৮ম শ্রেণি উত্তীর্ণ ৩০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সময় কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
শিক্ষক অঞ্জন কুমার দে-র পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সুনাসগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামছুজ্জামান শাহ, সহসভাপতি আব্দুল কাইয়ুম, শিক্ষক আব্দুর রহমান, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, শিক্ষার্থী হ্যাপী রানী বিশ্বাস ও বন্যা বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা এ শিক্ষা ফাউন্ডেশন ২য় বারের মতো শিক্ষার্থীদের পুরস্কৃত করলো।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা,মে ০২, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর