৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:২০ পিএম BDST banglanew24
26 Apr 2012   02:18:39 PM   Thursday BdST
E-mail this

দুর্নীতি মামলায় মখা আলমগীরসহ ৫জন খালাস


মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একটি দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরসহ ৫ জন।

বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল মজিদ ওই মামলাটির রায় ঘোষণা করেন।

অব্যাহতিপ্রাপ্ত অপর আসামিরা হলেন, সাবেক এমপি এমএ সাত্তার ওরফে আব্দুর সাত্তার, সাবেক চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার কমোডর (অব.) এম মঞ্জুর আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক সদস্য শাকির উদ্দিন আহমেদ ও গ্রুপ ক্যাপ্টেন এম ইকবাল হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৭ সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট ক্যালিব্রেশন কাজের জন্য ঠিকাদার নিয়োগে আইন ভঙ্গ করে ৩টি দরপত্রের স্থলে ২টি দরপত্র আহ্বান করে সর্

নিম্ন দরদাতাকে নিয়োগ না করে সর্বোচ্চ দরদাতা মেসার্স মিউচুয়াল ট্রেডিং কোম্পানিকে কাজ দেন। উক্ত অনিয়মের মাধ্যমে আসামিরা ৪৪ লাখ ৫০ হাজার টাকার দুর্নীতি করে আত্মসাত করেন।

ড. মহিউদ্দিন খান আলমগীর ঘটনার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

২০০৩ সালের ২৬ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর অফিসার মো. জহিরুল হুদা রাজধানীর বিমানবন্দর থানায় মামলাটি দাখিল করেন। মামলার তদন্ত শেষে বাদী জহিরুল হুদা ২০০৪ সালের ২০ মার্চ অভিযোগ পত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ এপ্রিল ২৬, ২০১২
এমআই/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান