৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:২০ এএম BDST banglanew24
18 Mar 2013   12:11:30 PM   Monday BdST
E-mail this

কেরাণীগঞ্জে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার


ঢাকা দক্ষিণ প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় বালুর নিচ থেকে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেগুরিয়া ইউনিয়নের বনগ্রাম বালুর মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমেনা বাংলানিউজকে জান‍ান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেগুরিয়া ইউনিয়নের বনগ্রাম বালুর মাঠে বালুর নিচে পুতে রাখা লাশের হাত,পা দেখে স্থানীয়রা
পুলিশকে জানায়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাত,পা ও মুখ বাধাঁ অবস্থায় অজ্ঞাত  যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, লাশ পচে যাওয়ায় শরীরের  বিভিন্ন অংশ ছিলে গেছে। তাকে আনুমানিক তিনদিন আগে হত্যা করে বালুতে পুঁতে রেখে যাওয়া হয়েছে বলে তিনি ধারণা করেন।

বাংলাদেশ সময: ১১৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান