৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:০৩ পিএম BDST banglanew24
13 Feb 2013   09:29:19 PM   Wednesday BdST
E-mail this

গণজাগরণ চত্বরে রাবি শিক্ষার্থীরা


ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণজাগরণ চত্বরে রাবি শিক্ষার্থীরা
ছবি: সবিতা রহমান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ গণজাগরণ চত্বরে শামিল হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

জাতীয় জাদুঘরের সামনে ব্যানার-ফেস্টুন টানিয়ে স্লোগান তুলছেন যুদ্ধাপরাধীর ফাঁসির। আন্দোলন-সংগ্রামের নবম দিন সন্ধ্যায় জাদুঘরের সামনে গোল হয়ে জ্বলন্ত মোমবাতি দিয়ে জাতীয় পতাকা ঘিরে স্লোগান তুলছেন- ‘জয় বাংলা, জয় বাংলা’, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মুহুর্তে বাঙলা ছাড়’সহ নানা স্লোগান।

বুধবার সন্ধ্যায় সেখানে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী মশিউর রহমান বলেন, “একাত্তরে ছিলাম না, তাই বলে ২০১৩ সালের আন্দোলনে থাকবো না? রাজাকারদের ফাঁসির দাবির জন্য তরুণ যোদ্ধাদের আন্দোলনে সংহতি জানাতে তাই ছুটে এসেছি এখানে।”

১০ ফেব্রুয়ারি থেকেই তারা এখানে অবস্থান করছেন।

মশিউর রহমান আরও বলেন, “শুধু যুদ্ধাপরাধীদের বিচার শেষ করলেই হবে না, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যুদ্ধাপরাদীদের বিচারের দাবিতে আন্দোলন চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি জানিয়েছেন এই আন্দোলনে।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এমআইএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


ধন্যবাদ তোমাদের, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ

১৩ ফেব্রুয়ারি ২০১৩

‘ফাগুনের আগুনেও পুড়বে রাজাকার’

১৩ ফেব্রুয়ারি ২০১৩

শাহবাগে জনঢল, ফাগুনের আগুনে রাজাকার নিধনের প্রত্যয়

১৩ ফেব্রুয়ারি ২০১৩

“আজ কাঁদতে আসিনি”

১৩ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান