৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:১২ এএম BDST banglanew24
18 Feb 2013   03:17:50 PM   Monday BdST
E-mail this

স্টেট ইউনিভার্সিটিতে সৈয়দ আবুল মকসুদ


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বাঙ্গালি হতভাগ্য জাতি। অনেকবারই সাফল্যের খুব কাছে গিয়েও আবারও ব্যর্থ হয়েছে। এই দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে তাই তরুণদের ভূমিকা রাখতে হবে। পড়ালেখার বাইরেও তাদের অনেক কিছু করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে মন-মানসিকতায় আধুনিক হতে হবে। তবে অবশ্যই তাদের শৃঙ্খলা ও সংযম বজায় রাখতে হবে।’

রোববার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের বরেণ্য কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন।

রাজধানীর কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের বিজয় ক্যাম্পাসে রোববার বিভিন্ন বিভাগের স্প্রিং সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার গণি চৌধুরী। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাদের প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতকে গড়ে নিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম একরাম-উদ-দৌলা বলেন, শিক্ষার্থীদেরকে দায়িত্বশীলতার সঙ্গে তাদের শিক্ষাজীবনকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সদ্য খোলা জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা জুনায়েদ হালিম।

বক্তারা স্টেট ইউনিভার্সিটিতে যুগোপযোগী এই বিভাগ চালুর সিদ্ধান্তের প্রশংসা করে বিভাগটির সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
প্রে.বি/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান