১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:৪৬ পিএম BDST banglanew24
23 Jun 2010   10:15:13 AM   Wednesday BdST
E-mail this

পরিসংখ্যান ব্যুরো-ইউনিসেফ গবেষণা জরিপ

মফস্বলের চেয়ে শহরে বস্তিবাসী নারী-শিশুদের অবস্থা খারাপ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : শহরের তুলনায় দ্রুত পিছিয়ে পড়ছে মফস্বলের মানুষ। শহরাঞ্চলের বস্তিতে বসবাসকারী নারী ও শিশুদের বেলায ব্যাপারটা উল্টো। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে মফস্বলের চেয়েও খারাপ অবস্থায় আছে।

আজ বুধবার হোটেল সোনারগাঁও-এ এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে পরিচালিত প্রগতির পথে (মাল্টিপল ইন্ডিকেটর কাস্টার সার্ভে) শীর্ষক গবেষণা জরিপের ফলাফলে এই তথ্য তুলে ধরা হয়।

গবেষণা রিপোর্টের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র গবেষণা পরিচালক মো: শামসুল আলম।

গবেষণা রিপোর্টে ২৩টি সামাজিক সূচক অনুযায়ী ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে শিক্ষার হার, স্কুলে উপস্থিতির হার ছিল বেশি। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার ছিল কম। এছাড়া এ সময়ের মধ্যে আর্সেনিকমুক্ত পানি পান, এ বিষয়ে সচেতনতা ও জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে জরসাধারণের মধ্যে উৎসাহও বেশি ছিল। তবে ২০০৬ সালের তুলনায় ২০০৯ সালে এইডস বিষয়ে সচেতনতাও কমে গেছে বলে জরিপের ফলাফলে দেখা গেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ. কে. খন্দকার (বীর উত্তম) বলেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য পর্যাপ্ত তথ্যের প্রয়োজন। ভবিষ্যতে আমরা যখন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবো এই ধরনের তথ্য আমাদের সঠিক কার্যক্রম গ্রহণ করতে সহায়ক হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘বস্তিবাসীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে।’

বিশেষ অতিথি নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী বলেন,‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’র কার্যক্রমের মাধ্যমে এদেশের নারী ও শিশুদের অবস্থার উন্নতি হয়েছে। এই ধরনের তথ্য নারীর উন্নয়ন কার্যক্রমকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে।’

ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, ‘মৌলিক প্রয়োজন মেটানোর জন্য নির্দিষ্ট কর্মসূিচ না থাকলে মৌলিক সেবার সুযোগ না পাওয়া শিশুরা দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারবে না।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মহা পরিচালক মো: শাজাহান আলী মোল্লাহ বলেন, ‘সরকার দারিদ্র বিমোচনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পর্যাপ্ত তথ্যের অভাবে কার্যক্রমগুলো সার্বিকভাবে সফল হচ্ছে না। এই ধরনের তথ্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।’

উল্লেখ্য, প্রতি তিন বছর পর পর এই জরিপ চালানো হয়। ২০১২ ও ২০১৫ সালে পুনরায় জরিপ চালানো হবে বলে জানিয়েছেন গবেষণা জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তারা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম, সুলতান উদ্দিন আহমেদ, হাবিব উল্লাহ মজুমদার সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও ইউনিসেফ-এর উচ্চপদস্থ কর্র্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ২১০১ঘণ্টা, জুন ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান