৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:৩৪ এএম BDST banglanew24
18 Feb 2013   05:32:39 PM   Monday BdST
E-mail this

বিবিসি সাংবাদিকদের ধর্মঘট


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিবিসি সাংবাদিকদের ধর্মঘট

ঢাকা: ছাঁটাইয়ের প্রতিবাদে চব্বিশ ঘণ্টার ধর্মঘট পালন করছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’র (বিবিসি) সাংবাদিকরা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টের (এনইউজে) ব্যানারে রোববারের প্রাথমিক কর্মসূচি শেষে সোমবার মধ্যরাত থেকে এ ধর্মঘট পালন শুরু করেন তারা।

এর প্রভাব বিবিসি স্কটল্যান্ড, ফাইভ লাইভ, দ্য এশিয়ান নেটওয়ার্ক ও ওয়ার্ল্ড সার্ভিসেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চাকরিচ্যুত ৩০ জন সাংবাদিকের পুনঃনিয়োগের ব্যাপারে বৈঠকে বসে এনইউজে। সমঝোতার ব্যাপারে ঐ বৈঠক ব্যর্থ হলে ধর্মঘট ডাকে সংগঠনটি।

এ ব্যাপারে এনইউজে মহাসচিব মিচেল স্ট্যানিস্ট্রিট বলেন, “চাকরি বাঁচাতে এবং প্রতিষ্ঠানের (বিবিসি) সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে বিবিসি’র এনইউজে’র সদস্যরা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন।”

স্ট্যানিস্ট্রিট বলেন, “বিবিসি’র উচ্চপর্যায়ের সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ ও হতাশ। সাংবাদিকদের জোরপূর্বক ছাঁটাই করা হয়েছে এবং সাংবাদিকতার মানের ব্যাপারে আপোষ করা হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিবিসি’র একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিষ্ঠান বুঝতে পারছে চাকরিচ্যুতি ‘কতটা হতাশাজনক ও অগ্রহণযোগ্য’। তবে ধর্মঘট ডাকাটা হতাশাজনক বলে দাবি করেন তিনি।

এনইউজে দাবি করেছে, “২০০৪ সালের পর থেকে এ পর্যন্ত বিবিসি প্রায় সাত হাজার সাংবাদিককে চাকরিচ্যুত করেছে।”

তবে, বিশ্বের অন্যতম সেরা সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে স্বীকার করা হয়, ‘সাংবাদিকতার মানোন্নয়নের’ জন্য গত পাঁচ বছরে দুই হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান