৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৪২ এএম BDST banglanew24
11 Feb 2013   05:36:30 PM   Monday BdST
E-mail this

ফিনল্যান্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফিনল্যান্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর শাহবাগে নবজাগরণ চত্বরে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছে ফিনল্যান্ডের অলটো বিশ্ববিদ্যাললেয় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

রোববার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এক সমাবেশ আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দৃষ্টি পারভেজ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সমাবেশে শিক্ষার্থীরা জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য,  গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এর পরপরই বিকেল থেকে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণআন্দোলন শুরু হয় রাজধানীর শাহবাগে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১,২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


‘আন্দোলনকারীরা ইতিহাসের বাইনোকুলার’

১১ ফেব্রুয়ারি ২০১৩

শাহবাগে ১৯৭১ বর্গফুট ব্যানার

১১ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান