৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৪৩ পিএম BDST banglanew24
18 Feb 2013   11:14:17 AM   Monday BdST
E-mail this

হরতালের প্রভাব নেই ব্যাংক পাড়ায়


সাইদ আরমান, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হরতালের প্রভাব নেই ব্যাংক পাড়ায়
ছবি: জীবন আমীর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মতিঝিল থেকে: সোমবার জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব নেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও বীমা পাড়ায়।

যথাসময়ে ব্যাংক বীমা প্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন কার্যক্রম শুরু করেছে। কর্মকর্তা-কমর্চারীদের উপস্থিতিও অন্যদিনের মতো স্বাভাবিক দেখা গেছে।

সরেজমিনে ব্যাংক পাড়া মতিঝিল রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংক ও অফিসগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকায় বাড়ছে যানবাহনের সংখ্যা। বাড়ছে মানুষের কর্মব্যস্ততা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে সকালে বলেন, “অন্য দিনগুলোর মতো আমাদের কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু হয়েছে। হরতালের কোনো প্রভাব নেই বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংক পাড়ায়।”

জানা গেছে, হরতালে বরাবরের মতো সকালেই অফিসে এসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

কক্সবাজারে জামায়াত-শিবিরের মিছিলে ৪ জন নিহত, ৩০ জন গুলিবিদ্ধসহ ২ শতাধিক নেতাকর্মী আহত ও ১১২ জনকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএআর/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান