খুলনা: খুলনায় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর ছোট বয়রা এলাকার ডা. মশিউর রহমানের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, সেফটি ট্যাঙ্কি থেকে পঁচা লাশের গন্ধ আসায় তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এমআরএম/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com