১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৫১ পিএম BDST banglanew24
17 Mar 2013   07:26:22 PM   Sunday BdST
E-mail this

মোহালিতে নিয়ন্ত্রণ ধরে রেখেছে ভারত


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মোহালিতে নিয়ন্ত্রণ ধরে রেখেছে ভারত

ঢাকা: মোহালি টেস্টের চতুর্থ দিন ব্যাটসম্যানদের ব্যর্থতা সত্ত্বেও ভুবনেশ্বর কুমারের মারাত্মক বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাবে স্বাগতিকরা সবকটি উইকেট হারিয়ে তোলে ৪৯৯ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে অসিদের সংগ্রহ তিন উইকেটে ৭৫ রান।

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস- ৪০৮, দ্বিতীয় ইনিংস- ৭৫/৩ (২১ ওভার)  
ভারত: প্রথম ইনিংস- ৪৯৯

বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও শিখর ধাওয়ানের ব্যাটিংয়ে মোহালির নিয়ন্ত্রণ নিয়েছিল ভারত। বিনা উইকেটে ২৮৩ রানে খেলতে নেমে চতুর্থ দিন সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। পিটার সিডল ও মিচেল স্টার্কের মারাত্মক বোলিংয়ে ভারতীয় ব্যাটিং লাইনে ধ্বস নামে। দ্রুত রান তুলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন ব্যাটসম্যানরা।

আগের দিনে অভিষেকে দ্রুততম শতক হাঁকানো ধাওয়ান দুই রান যোগ হতেই সাজঘরে ফেরেন। ব্যক্তিগত ১৮৭ রানে নাথান লিয়নের শিকার হন তিনি। তবে ৮৩ রানে খেলতে নামা মুরালি বিজয় দৃঢ়তার সঙ্গেই ব্যাট করেন। একপ্রান্তে নিয়মিত উইকেট পতন হলেও নির্ভীক চিত্তে ব্যাট করে যান তিনি। মিচেল স্টার্কের বলে এলবিডব্লু হয়ে ১৫৩ রানে থামেন মুরালি। ৩১৭ বলের ইনিংসে ১৯টি চার ও তিনটি ছয় মেরেছেন এই ব্যাটসম্যান। অপর ব্যাটসম্যানদের মধ্যে ৬৭ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। ১২৯ বলে ৭টি চার ও এক ছয়ে এই রান করেন তিনি। এছাড়া শচীন টেন্ডুলকার ৮১ বল খেলে পাঁচ বাউন্ডারিতে করেছেন ৩৭ রান।

৯১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। ভুবনেশ্বর কুমারের মারাত্মক বোলিংয়ে ৫৫ রানেই তিন উইকেট খোয়ায় অসিরা। ডেভিড ওয়ার্নারকে (২) দিয়ে উইকেটের খাতা খোলেন ভুবনেশ্বর। পরবর্তীতে এড কোয়ান (৮) ও স্টিভেন স্মিথের (৫) উইকেটটিও ঝুলিতে পুড়েছেন প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া এই পেসার। ৫৩ রানে ব্যাট করছেন ফিলিপ হিউজ। ক্রিজের অপরপ্রান্তে রয়েছেন নাইটওয়াচম্যান নাথান লিয়ন (৪)।

চার টেস্টের সিরিজে ২-০তে এগিয়ে ভারত।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৩
এএইচবি/এসএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান