৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:০০ পিএম BDST banglanew24
17 Mar 2013   05:42:38 PM   Sunday BdST
E-mail this

‘ওবামা মিথ্যুক’


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘ওবামা মিথ্যুক’

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে মিথ্যুক বলেছেন ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পোলিন। তিনি বলেছেন, “প্রশাসনে বারাক ওবামার মতো সবচেয়ে স্বচ্ছ প্রতিশ্রুতি আগে দেওয়া হয়নি। বারাক ওবামা, তুমি মিথ্যা বলেছ।”

শনিবার রক্ষণশীল রিপাবলিকান পার্টির সম্শেলনে ওবামার প্রতি এ অভিযোগ ছুড়ে দেন সারাহ পোলিন।

প্রতারক হিসেবে দোষীসাব্যস্ত বেরনি মাডোফের সঙ্গে ওবামাকে তুলন‍া করেন তিনি। তিনি বিলেন, “তাকে (ওবামা) একজন ভালো রাজনীতিবিদ হিসেবে মনে করা হয়। যেটা বেরনি মাডোফকে একজন ভালো ব্যবসায়ীর বলার মতো শোনায়।”

২০০৯ সালে কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় ওবামা লক্ষ্য করে গালি দেওয়া প্রতিনিধি পরিষদের এক রিপাবলিকান সদস্যের কথার চিৎকারের একটি লাইনে পুনরাবৃত্তি করেন সারাহ পলিন। পলিন অবৈধ অভিবাসীদের স্বাস্থসেবা নিয়ে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন ওবামার বিরুদ্ধে।

ওবামার জন্মস্থান ও তার রাজনৈতিক আদর্শ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। তিনি অভিযোগ করেন ওবামা একজন মার্কসবাদী। অস্ত্র ক্রেতাদের খুঁটিনাটি ভালো করে দেখার যে পরামর্শ দিয়েছেন তার সমালোচনা করে পোলিন বলেন, “আপনাকে দিয়েই আপনার শুরু করা উচিত।”

ডায়াসে বক্তব্য দেওয়ার জন্য সারাহ দাঁড়ালে সম্মেলনে উপস্থিতরা চিৎকার করে তাকে আগামী নির্বাচনে লড়াই করার আহ্বান জানায়। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিট রমনির পরাজয়ের পর দলে পরিবর্তন নিয়ে কানাঘুষা চললেও পোলিন পরিষ্কার করে বলেছেন, “ঝলমল রংয়ের নতুন কোটে দলকে মোড়ানোর জন্য আমরা এখানে আসিনি। ওয়াশিংটন ডিসি থেকে যেসব নতুন নতুন দিকনির্দেশনা আসছে সেগুলোতে আমাদের নিবেদিত করতে আসিনি।...আমরা এখানে এসেছি আমেরিকাকে পুনর্গঠন করতে।”

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান