১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:৩৯ পিএম BDST banglanew24
07 Jan 2013   10:10:40 PM   Monday BdST
E-mail this

শুরু হচ্ছে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার প্রতিযোগিতা


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুরু হচ্ছে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার প্রতিযোগিতা

ঢাকা: সাহিত্যের মৌলিক সৃষ্টিকর্মকে উৎসাহ দিতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে “ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার” প্রতিযোগিতা।

সেমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক ব্যাংক সবসময় দেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্য বিকাশের উদ্যোগে সহায়তা করে থাকে। তারই ধারাবাহিকতায় এ আয়োজন।

কবিতা ও কথাসাহিত্য; প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং তরুণ সাহিত্যিকদের জন্য “হুমায়ূন আহমেদ পুরস্কার” এই তিন শাখায় পুরস্কার দেওয়া হবে। জনপ্রিয় প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই এবছরের তরুণ সাহিত্য পুরস্কার এই বরেণ্য লেখকের নামে নামকরণ করা হয়েছে।

আয়োজকরা জানায়, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১২-এ প্রথম দুই শাখায় বিজয়ী পাবেন এক লাখ টাকা এবং তরুণ সাহিত্যিক শাখায় বিজয়ী পাবেন পঞ্চাশ হাজার টাকা। এছাড়া বিজয়ী পাবেন সম্মাননা স্মারক ও মেডেল। স্বাধীনতার মাস মার্চে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।  

২০১২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুর্ধ্ব ৩৫ বছর বয়সী তরুণ লেখকই সাহিত্যিক পুরস্কারের জন্য বিবেচিত হবেন। একজন লেখক যেকোনো একটি শাখায় অংশ নিতে পারবেন। আগ্রহীরা আগামী ২০ জানুয়ারির মধ্যে বইয়ের ছয়টি করে কপি দৈনিক সমকাল পত্রিকা অফিসের সাহিত্য বিভাগে জমা দিতে পারবেন।

উল্লেখ্য, ২০১১ সালে ‘‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’’ পেয়েছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তার ‘তবু বেঁচে থাকা অপরূপ’ কাব্যের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণীতে, খ্যাতনামা কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর আত্মজীবনীমূলক স্মৃতিকথা ‘উঁকি দিয়ে দিগন্ত’-এর জন্য প্রবন্ধ, আত্মজীবনী ও ভ্রমণসাহিত্য শ্রেণীতে এবং তরুণ কবি দ্রাবিড় সৈকত তার ‘বয়াংসি চরকায় লাঙল কাব্য’-এর জন্য তরুণ লেখক শ্রেণীতে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ০৭,২০১৩
সম্পাদনা: শারমীনা ইসলাম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান