রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজিজুর রহমান (৪৮) ও আব্দুল মাজেদ (৩৫) নামে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল ও চারিতালুক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুর রহমান গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকার মৃত ফয়েজুর রহমানের ছেলে। আব্দুল মাজেদ চারিতালুক এলাকার হাফিজউদ্দিনের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, “গ্রেফতারকৃতরা জামায়াতের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা হরতালে নাশকতার পরিকল্পনা করেছিলো। ভুলতা এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।”
আসামিদের বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর