৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:১৫ এএম BDST banglanew24
01 Mar 2013   02:44:34 AM   Friday BdST
E-mail this

গণজাগরণ চত্বরেও কঠোর নিরাপত্তা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণজাগরণ চত্বরেও কঠোর নিরাপত্তা
ছবি : আশিক /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের কারণে শাহবাগের গণজাগরণ চত্বরকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গণআন্দোলনকারীদের অবস্থান না থাকলেও বৃহস্পতিবার রাত থেকেই পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শাহবাগ ফোয়ারা এবং চারুকলা পর্যন্ত পুরো এলাকায় আগে থেকে ব্যারিকেড দেওয়া থাকলেও দুই দিকের প্রবেশ পথে ৠাব-পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

এছাড়া আজিজ সুপার মার্কেটের পাশের গলিতে বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পিকআপ অবস্থান দেখা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, “অন্য দিনের চেয়ে আজ এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ৠাবও সতর্ক অবস্থানে রয়েছে।’’

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার পরে গণজাগরণ চত্বরে গণআন্দোলনের ২৪তম দিনের কর্মসূচি শেষ হওয়ার ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার। তিনি শুক্রবার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের আহবান জানান জনতা ও আন্দোলনকারীদের প্রতি।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান গণআন্দোলনের ২৫তম দিনে শুক্রবার বাদ জুম্মা মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও সন্ধ্যায় অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা এবং বিকেল ৩টায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে জেলা, উপজেলায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগের গণজাগরণ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।
 
শনিবার সকাল থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও সব ধরনের যানবাহনে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।

জামায়াতের নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দণ্ড দেওয়ার পর তারসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে এ গণআন্দোলন চলছে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
এসএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান